জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় আহত ৩৫

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৭
জার্মানীর দক্ষিণাঞ্চলে মেনহেইম স্টেশনের কাছে শুক্রবার যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। অপারেটর দেইতশি বান এ কথা জানান। স্থানীয় সময় রাত নয়টায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী টেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দেইতিশ বান জানান, আহত ৩৫ জনের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। ট্রেনটিতে যাত্রী ছিল ২৫০। রেল কোম্পানী থেকে জানানো হয়েছে, ট্রেন খালি করার কাজ শেষ হয়েছে। তবে স্টেশনটি বন্ধ রয়েছে। ইআরএস রেলওয়ে গ্রুপের মালবাহী ট্রেনটি হাঙ্গেরি যাচ্ছিল।