পান্ডা ক্লাউড অ্যান্টিভাইরাস ২টি শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস টেস্ট প্রতিষ্ঠান এভি কম্পারেটিভস এবং এভি টেস্ট-এর সমীক্ষায় ভাইরাসের আক্রমণ ী সাইবার হুমকি থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে নির্ভরযোগ্য সমাধান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ বছরের মার্চ থেকে জুন পর্যন্ত এভি কম্পারেটিভস পরিচালিত দেড় লক্ষাধিক সক্রিয় শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে পান্ডা সিকিউরিটির এই অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যারটি ৯৯.৯ ভাগ ভাইরাস আক্রমণ এবং সাইবার হুমকি সনাক্ত ও অবরুদ্ধ করতে সক্ষম হয়। এতে ২০টিরও অধিক অ্যান্টিভাইরাস পণ্যের উপর সমীক্ষা চালানো হয়, যাতে পান্ডা সবচেয়ে ভালো ফল প্রদর্শনে সক্ষম হয়। এ ছাড়াও এ বছরের জুন মাসে এভি টেস্ট পরিচালিত সমীক্ষায় পান্ডা সিকিউরিটির ক্লাউড অ্যান্টিভাইরাসটি ২৩টি অ্যান্টিভাইরাস পণ্যের মধ্যে সর্বোচ্চ ভাইরাস আক্রমণ ও সাইবার হুমকি শনাক্তকরণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে। দেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পান্ডা সিকিউরিটির পণ্য বাজারজাত করে থাকে।
