স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের এলটি২৪ডি৩১০এআর মডেলের এলইডি টিভি মনিটর। ২৪” আকৃতির এই টিভি মনিটরের আসপেক্ট রেশিও ১৬:০৯, রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮, ভিউ অ্যাঙ্গেল ১৭৮/১৭৮ ডিগ্রি। এতে রয়েছে ৫ ওয়াটের দুইটি স্পিকার। একে সরাসরি টেলিভিশন হিসেবে ব্যবহার করা যায় ও এতে ইউএসবি ডিভাইস থেকে মিডিয়া ফাইল চালানো যায়। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ২২,০০০ টাকা।
