ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিঃ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ও নির্বিচার গণহত্যার বিচার দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, অপরাজেয় বাংলার পাদদেশে। জাতীয় গণতান্ত্রিক লীগঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, সকাল ১০টায়, শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে। জয়যাত্রাঃ ‘শেকড়ের সন্ধানে জায়াযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা, বিকাল সাড়ে ৫টায়, শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চঃ ইসরাইলি নৃশংস আক্রমণে গাজায় নারী, শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, বিকাল সাড়ে ৩টায়, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। বাংলাদেশ জাতীয় জাদুঘরঃ জাদুঘরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘ঢাকা জাদুঘর ও ড. আহমদ হাসান দানী’ শীর্ষক সেমিনার, সকাল ১১টায়, কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
