‘প্রাণের মাঝে আয়’

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:৪১
শিল্পকলায় ৩৫ শিল্পীর চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সম্মান কোর্স প্রথম ব্যাচের ৩৫ জনের প্রায় দেড় শতাধিক শিল্পকর্ম নিয়ে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চিত্রপ্রদর্শনী ‘প্রাণের মাঝে আয়’। ছয়দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের সম্মান কোর্সের শুরুর সময়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, আবদুস সাত্তার, হামিদুজ্জামান খান, আবদুর শাকুর শাহ, ফরিদা জামান, নাঈমা হক, মোহাম্মদ ইউনুস, নিসার হোসেন, সৈয়দ আজিজুল হক, শিশির ভট্টাচার্য প্রমুখ। শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন আবুল বারাক আলভী। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন-আসাদ হোসাইন খান, বিবেকানন্দ রায়, দোলন চাঁপা, ফারহানা সরকার, ফারজানা রিপা, ফাতেমা রোমেনা আক্তার, ঝর্ণা সরকার, কায়সার কামাল, খায়রুজ্জামান স্বাধীন, খালেদ মাহমুদ রাজন, মারিয়া কিবতিয়া বিনতে রশিদ, মারুফা আক্তার, মাসুদ মিজান, মাসুমা সুলতানা, মেহেদী হাসান, আব্বাস উদ্দীন, আতিকুল ইসলাম, সোহেল রানা, নাসিমা আক্তারসহ ৩৫ জন। প্রদর্শনী চলবে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা। শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা। বিশ্ববাংলা কবিতা উত্সব: ‘মানবতা শান্তি ও সম্প্রীতির জন্য কবিতা’ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিশ্ববাংলা কবিতা উত্সব। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার আয়োজিত এই উত্সবে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের কবিরা অংশ নেন। দৃষ্টিপাতের নাটক ‘রাজা হিমাদ্রি’: গ্রীক ট্র্যাজিক নাট্যকার সফোক্লিস-এর অসামান্য নাট্যর্কম ‘ইডিপাস’ অবলম্বনে রচিত নাটক ‘রাজা হিমাদ্রি’। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটকটির মঞ্চায়ন হয়েছে।