সোয়া চার কেজি সোনা উদ্ধার, আটক ১

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৬
গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ২শ’ গ্রাম ওজনের সোনাসহ একজনকে আটক করেছেন শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ব্যক্তির নাম জামাল উদ্দিন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জামাল উদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।