সমাজকল্যাণ মন্ত্রীর অপসারণ দাবি

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৬
সাংবাদিকদের ‘চরিত্রহীন ও খবিস’ বলে গালি দেয়ায় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এক বিবৃতিতে বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ বলে দাবিদার এই মন্ত্রীর সিলেটে প্রকাশ্য সভায় সাংবাদিকদের বিরুদ্ধে গালিগালাজ অগ্রহণযোগ্য। দেশবাসী আশা করে ওই মন্ত্রী প্রধানমন্ত্রীকে জড়িয়ে যেসব তথ্য দিয়েছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজের অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। ঘটনা সত্য হয়ে থাকলে এই মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা উচিত নয়।