ভবিষ্যতে ডাক্তার হয়ে সেবা করতে চাই

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৪
সাদিয়া আক্তার নৌরিন পিতা: আবু তাহের মাতা: নাজিফা আক্তার নাজমিন সাদিয়া আক্তার নৌরিন, ঢাকার নিকুঞ্জ মডেল স্কুল থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বর্তমানে একই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। তার সঙ্গে কথা হয়েছে পড়াশোনা ও ভবিষ্যত্ নিয়ে। সেই কথাগুলো তুলে ধরেছেন নিকুঞ্জ মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কবির হোসেন (সুজন) ্অনুশীলন: তুমি নিকুঞ্জ মডেল স্কুল থেকে জিপিএ-৫ পাওয়ার পর ভর্তির ব্যাপারে অন্য কোন স্কুলে চেষ্টা করেছ? নৌরিন: না, আমি অন্য কোন স্কুলে চেষ্টা করেনি। কারণ আমি মনে করি স্কুল বড় কথা নয় নিজের চেষ্টাই প্রধান । অনুশীলন:তোমাকে পড়ালেখায় সবচেয়ে বেশি উত্সাহ দেয় কে? নৌরিন:আমাকে পড়ালেখায় সবচেয়ে বেশি উত্সাহ দেয় আমার মা এবং শিক্ষকেরা। তবে বাবও আমাকে সহযোগিতা করেন। অনুশীলন: কোন বিষয় পড়তে তোমার বেশি ভালো লাগে? নৌরিন: বাংলা বিষয় পড়তে তুলনামুলক আমার বেশি ভালো লাগে। কারণ এটি আমাদের মাতৃভাষা। তবে অঙ্ক বিষয় পড়তেও আমার ভালো লাগে। অনুশীলন: যোগ্যতাভিত্তিক প্রশ্ন কি? নৌরিন: ছাত্র-ছাত্রীদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন দৃষ্টিকোণ হতে যেসব প্রশ্ন করা হয় তাকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন বলে। অনুশীলন: তুমি এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছ? ষষ্ঠ শ্রেণির বইয়ের তোমার কতটুকু পড়া শেষ হয়েছে? নৌরিন: ষষ্ঠ শ্রেণির বইয়ের আমার প্রায় শেষ । অনুশীলন: এখন তুমি দৈনিক কত ঘণ্টা করে পড়াশুনা কর? নৌরিন:এখন আমি প্রতিদিন প্রায় ৪ ঘণ্টা করে পড়াশুনা করি। অনুশীলন: কিছুদিন আগে একটি পরীক্ষা হয়ে গেল সে পরীক্ষায় তুমি কত % নম্বর পেতে পার? নৌরিন: সে পরীক্ষায় আমি গড়ে ৮০% এর উপরে নম্বর পেতে পারি। অনুশীলন:ভবিষ্যতে তুমি কোন বিভাগে পড়তে আগ্রহী? নৌরিন:ভবিষ্যতে আমি বিজ্ঞান বিভাগে পড়তে আগ্রহী। অনুশীলন: মানবিক বিভাগে পড়তে আগ্রহী নয় কেন? নৌরিন:মানবিক বিভাগে পড়লে ডাক্তার হওয়া যায় না। অনুশীলন: আমাদের দেশে এখন কোন পদ্ধতিতে লেখাপড়া শেখানো হয়? নৌরিন: আমাদের দেশে এখন সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া শেখানো হয়। অনুশীলন: সৃজনশীল পদ্ধতির মানে বুঝ? নৌরিন: সৃজনশীল পদ্ধতির মানে হলো নিজে চেষ্টা করে কিছু লিখা। অনুশীলন: সৃজনশীল পদ্ধতিতে কয়টি স্তর? নৌরিন: সৃজনশীল পদ্বতিতে ৪টি স্তর। অনুশীলন: কোন পড়া না বুঝলে তুমি কি কর? নৌরিন: চেষ্টা করলে সব কিছু পারা যায়। অনুশীলন: তোমাকে কি কোন কোচিং বা প্রাইভেট পড়তে হয়? নৌরিন: আমি কোন কোচিং বা প্রাইভেট পড়ি না। নিজে নিজে পড়ি। না পাড়লে ক্লাসে স্যাররা আমাকে বুঝিয়ে দেন। অনুশীলন: ভবিষ্যতে তুমি কি হতে চাও এবং কেন? নৌরিন: ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। কারণ ডাক্তার হলে মানুষের সেবা করা যায়। অনুশীলন: রণসঙ্গীতের রচয়িতা কে? নৌরিন: কাজী নজরুল ইসলাম। অনুশীলন: পড়ার বাইরে তুমি কি কর? নৌরিন: পড়ার বাহিরে আমি গল্পের বই পড়ি এবং খেলাধুলা করি।