মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী গতকাল বুধবার চাঁদপুরস্থ ডিপ্লোমা ইন ফিসারি ইনস্টিটিউট, মত্স্য গবেষণা কেন্দ্র, জেলা মত্স্য কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি সেক্টর দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অচিরেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রত্যেককে কারিগরি শিক্ষায় একজন দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। আর এজন্যই বর্তমান সরকার মত্স্য খাতকে ১ নম্বর আয়ের খাতে পরিণত করার জন্য ডিপ্লোমা কোর্স চালু করেছে। এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা কোর্সের প্রকল্প পরিচালক ড. বিনয় কুমার চক্রবর্তী, পরিচালক এমআই গোলদারসহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ আসাদুল বাকি।
