আদালত থেকে বৈধতা পেল ওলো

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ১৯:০৯
হাইকোর্টের একটি বেঞ্চ আইএসপি অপারেটর নিউ জেনারেশন গ্রাফিক্স লিমিটেডকে (এনজিজিএল, যা ‘ওলো’ ব্র্যান্ড নামে পরিচালিত হয়ে আসছে) বিটিআরসি কর্তৃক ৮০০ মেগাহার্জ স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি বরাদ্দের বৈধতা নিশ্চিত করেছে। এর প্রতিক্রিয়ায় এনজিজিএলের এমডি ভাসিল্লি টরোপিন বলেন, ‘হাইকোর্টের মামলাতে জয়ী হওয়া এবং বিধি অনুযায়ী যথাযথভাবে ফ্রিকোয়েন্সি বরাদ্দপ্রাপ্তির বিষয় নিশ্চিত হওয়ায় আমরা আনন্দিত। এর ফলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক ফোরজি নেটওয়ার্কের সেবা পৌঁছে দিতে পারব। এই সুযোগ পেয়ে আমরা নিশ্চিতভাবেই উত্ফুল্ল।’ তিনি জানান, ওলোর পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে হাসপাতাল, বিদ্যালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানসমূহে ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়া।