রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর এই অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলা হয়েছে যে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। আর এরপর তিনি নতুন ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে। রাশিয়ার সরকারের পক্ষ থেকেও হ্যাকিংয়ের খবর স্বীকার করে নেওয়া হয়েছে। শালটে-বোলটে নামের রাশিয়ার একদল হ্যাকার এই হ্যাকিংয়ের সাথে জড়িত বলে জানা গেছে। দিমিত্রি মেদভেদেভের জিমেইল অ্যাকাউন্ট এবং আইফোনও তারা হ্যাক করেছে বলে জানিয়েছে।
