ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি আনল টেকনোম্যাজিক

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:০৯
যেকোনো ব্যাংক, রেস্টুরেন্ট, রেলওয়ে স্টেশন, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে যেকোনো বিজ্ঞাপন ব্র্যান্ডিং বা বার্তা প্রচারের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নামক প্রযক্তি ব্যবহারের সুযোগ নিয়ে এসেছে টেকনোম্যাজিক। সাধারণ যেকোনো কর্মীর চাইতে অনেক বেশি নির্ভুলভাবে প্রতিষ্ঠানের যেকোনো তথ্য এটি গ্রাহকদের সামনে উপস্থাপন করতে পারে। বিরতিহীনভাবে সেবা প্রদানে সক্ষম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের খরচও কম। পূর্ণাঙ্গ সংস্করণের পাশাপাশি এর ছোট সংস্করণও রয়েছে, যা সেলফ বা কাউন্টারে স্থাপন করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.technomagic.co। ফোন :০১৭১৭৭৯০৬১৯।