বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ এবং জনতার স্বার্থে হতে হবে
বিএনপির উচিত হবে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া এবং জ্বালাও-পোড়াও তথা হরতালের মতো কর্মসূচি বর্জন করতে হবে। অনতি-বিলম্বে বিএনপির উচিত হবে সরকারের সাথে একটি গ্রহণযোগ্য সংলাপে বসা আর এজন্য দরকার হলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সংলাপের কথা বলতে হবে। দরকার হলে সব ধরনের কর্মসূচি বাদ দিয়ে শুধুমাত্র কূটনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।
তারেক রহমান
স্নাতক সম্মান (বাংলা),
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর, বাংলাদেশ
হরতাল-ভাঙচুর
সংঘর্ষ চাই না,
শান্তি চাই
গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে জনগণের দাবিকে মূল্যায়ন করা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। বিএনপি সরকার পতনের আন্দোলনের ডাক দিতে যাচ্ছে। সরকার নমনীয় হয়ে সংলাপে বসে বিএনপির যৌক্তিক দাবি মেনে নিয়ে হরতাল-ভাঙচুর-সংঘর্ষ থেকে জাতিকে রক্ষা করতে পারে। ক্ষমতার স্বার্থ নয় জনগণের স্বার্থকে বড় করে দেখার নামই হচ্ছে গণতন্ত্র। জাতির এই ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ সরকার ও বিএনপিকে এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।
রাবেয়া রহমান
একাদশ শ্রেণী (ইংলিশ ভার্সন)
স্কলার স্কুল এন্ড কলেজ
ধানমন্ডি, ঢাকা
