আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু স্মরণযোগ্য উক্তি উদ্ধৃত করছি।
১১। ‘এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি,
রাজার হস্ত ,করে সমস্ত কাঙালের ধন চুরি।’
১২। ‘স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহত্ জগত্ হতে
সে কখনো শেখেনি বাঁচিতে।’
১৩। ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা।’
১৪। ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’
১৫। ‘উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।’
১৬। ‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।’
১৭। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।’
১৮। ‘নূতন পুরাতনকে রক্ষা করে থাকে।পুরাতনের মধ্যেই নূতনের বাস।’
১৯। ‘একেবারে খাঁটিভাবে নিজের আনন্দের জন্যই লেখা সাহিত্য নহে।’
২০। ‘সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়।’
২১। ‘অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ।’
