সুন্দরবনের গহীনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বনরক্ষীরা ট্রলার ও নৌকাসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে। এ সময় বিষের বোতল, জাল ও বেশকিছু মাছ উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে গহীন অরণ্যের চরাপুটিয়া এলাকায় সোমবার সন্ধ্যায় বনরক্ষীরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় শুক্কুর আলী ও মারুফ নামে দুই দুর্বৃত্তকে আটক করে। এ সময় একটি ট্রলার, নৌকা, বিষের বোতল ও বেশকিছু পরিমাণ বিষ প্রয়োগকৃত মাছ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
