গতমাসে ৬৩০০ জঙ্গির ইসলামিক স্টেট-এ যোগদান

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:০১
ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখলকারী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীটিতে শুধু জুলাই মাসেই ৬৩০০ জন যোদ্ধা যোগ দিয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। -বিডিনিউজ মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরির বরাতে সিনহুয়া জানিয়েছে, ৬ হাজার ৩শ’ যোদ্ধা আল-কায়েদার ভেঙে গড়ে ওঠা দলটিতের প্রশিক্ষণ শিবিরগুলোতে যোগ দিয়েছেন। প্রশিক্ষণ শিবিরগুলোর অবস্থান সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-রাক্কা ও আলেপ্পোয়। অবজারভেটরি আরো জানিয়েছে, আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগদানকারী ৬৩০০ জনের মধ্যে ৫ হাজারই সিরিয়ান নাগরিক, আর বাকি যোদ্ধারা অন্যান্য দেশের নাগরিক। মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী সিরিয়ান অবজারভেটরি আরো জানিয়েছে, ১৩০০ যোদ্ধা আরব ও বিদেশি নাগরিক যাদের বেশিরভাগই তুরস্ক থেকে সিরিয়ায় প্রবেশ করেছেন।