ব্রাদার ব্র্যান্ডের পণ্যের কারিগরি কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫০
গত ১৯ এবং ২০ আগস্ট গ্লোবাল ব্র্যান্ডের ঢাকার কল্যাণপুরস্থ সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাদার ব্র্যান্ডের পণ্যসামগ্রীর ওপর কারিগরি কর্মশালা। এতে গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখা অফিসের সার্ভিস ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন। কর্মশালায় ব্রাদার ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের প্রযুক্তি, কারিগরি দিক, কার্যকারিতা, ইনস্টলেশন এবং ট্রাবলশ্যুটিং সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয় এবং হাতে-কলামে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রাদার প্রিন্টারের ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং জাহেদুল আলম চৌধুরী। আর ওয়ারেন্টি পলিসি ও ওয়ারেন্টি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন গ্লোবাল ব্র্যান্ডের গ্রাহক পরিসেবা কেন্দ্রের ব্যবস্থাপক আক্তারউন-নবী শাহীন। প্রশিক্ষণ শেষে ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ)-এর মহাব্যবস্থাপক অমিত আলী, সহকারী ব্যবস্থাপক ভাভিক মাতানী এবং বাংলাদেশে ব্রাদার পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করেন।