জেনে নিন : ড্রোন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫২
ড্রোন হলো এমন এক ধরনের স্বয়ংক্রিয় যান যা নিজেই উড়তে পারে। এটি এক ধরনের রোবট যাকে নির্দিষ্ট কোনো প্রোগ্রামের মাধ্যমে পরিচালনা করা যায়। যেসব জায়গায় মানুষের পক্ষে সহজে পৌঁছানো সম্ভব নয়, সেসব স্থানেই মূলত ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে ড্রোন নিয়ে নানা ধরনের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনলাইন জায়ান্ট অ্যামাজন ড্রোনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য সরবরাহের পরিকল্পনা নিয়েছে।