পাসের হার ৩১.৭৩ শতাংশ
দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ৩১ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে।
নিবন্ধন পরীক্ষায় মোট ৪ লাখ ৪১ হাজার ৯শ’ ৭৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে স্কুলপর্যায়ে আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৯শ’ ৩৪ জন, স্কুলপর্যায়-২ এ ২১ হাজার ৪শ’ ৩১ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৬শ’ ১৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা স্কুলপর্যায়ে ২ লাখ ২৩,০৩৭ জন, স্কুলপর্যায়-২-এ ১৬ হাজার ৯শ’ ৮৩ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ১৬ হাজার ৯শ’ ৪২ জনসহ সর্বমোট ৩ লাখ ৫৬ হাজার ৯শ’ ৬২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুলপর্যায়ে-৬৩ হাজার ৮শ’ ৪০ জন, স্কুলপর্যায়-২-এ ২ হাজার ২শ’ ১১ জন ও কলেজ পর্যায়ে ৪৭ হাজার ২শ’ ৪৬ জনসহ সর্বমোট ১ লাখ ১৩ হাজার ২শ’ ৯৭ জন। স্কুলপর্যায়ে পাসের হার ২৮ দশমিক ৬২ শতাংশ, স্কুলপর্যায়-২-এ পাসের হার ১৩ দশমিক ০১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৪০ দশমিক ৩৯ শতাংশ। সার্বিক পাসের গড় হার ৩১ দশমিক ৭৩ শতাংশ। গত ৩০ ও ৩১ মে দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফল http:ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফলাফল জানিয়ে দেয়া হবে।
