জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ১৯:০৭
বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা মহাকাশ ও উপগ্রহ জ্ঞানমূলকঃ ১। মহাকাশের উল্লেখযোগ্য পদার্থ কোনটি? ক) পাহাড় খ) পর্বত গ) পৃথিবী ঘ) উদ্ভিদ উ: গ ২। দিনেরবেলা আকাশের দিকে তাকালে আমরা কী দেখতে পাই? ক) সূর্য খ) তারা গ) চাঁদ ঘ) ছায়াপথ উ:ক ৩। আমাদের মাথার উপরের সীমাহাীন ফাঁকা জায়গাকে কী বলে? ক) মহাকাশ খ) মহাবিশ্ব গ) ছায়াপথ ঘ) নক্ষত্র উ:ক ৪। মহাবিশ্বের সকল কিছুকে কি বলা হয়? ক) বায়ুমণ্ডলের উপাদান খ) নভোমণ্ডলীয় বস্তু গ) নীহারিকা ঘ) গ্যালাক্সি উ:খ ৫। অতি বৃহত্ নক্ষত্রের রঙ কী? ক) লাল খ) নীলগ) হলুদ ঘ) সবুজ উ:ক ৬। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি? ক) আলফা মেন্টোরি খ) ইনটেলসেট গ) ল্যাসেট ঘ) এক্সপ্লোরার উ:ক ৭। সৌরজগত্ কোন গ্যালাক্সির অন্তর্গত? ক) ছায়াপথ খ) আলফা সেন্টোরি গ) ল্যাসেট ঘ) প্লোরার উ:ক ৮। মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত রয়েছে তাদেরকে কী বলা হয়? ক) গ্রহ খ) গ্যালাক্সি গ) নক্ষত্র ঘ) ছায়াপথ উ:খ ৯। কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? ক) বৃহস্পতি খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) শনি উ:ক ১০। মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপটি সূচনা হয়েছিল— ক) ৩ আগস্ট, ১৯৫৩ খ) ৪ অক্টোবর, ১৯৫৭ গ) ১ জানুয়ারি, ১৯৫৫ ঘ) ১৩ অক্টোবর, ১৯৫০ উ:খ ১১। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কী? ক) ল্যান্ডসেট-১ খ) ভঘটক-১ গ) স্ফুটনিক-১ ঘ) এক্সপ্লোরার উ:ক ১২। ল্যান্ডসেট-১ কত সালে মহাকাশে পাঠানো হয়? ক) ১৯৬৩ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৯৩ সালে উ:খ ১৩। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? ক) ১২ কোটি কিলোমিটার খ) ১৫ কোটি কিলোমিটার গ) ১০ কোটি কিলোমিটার ঘ) ৮ কোটি কিলোমিটার উ:খ ১৪। স্ফুটনিক শব্দের অর্থ কী? ক) বন্ধু খ) ভ্রমণসঙ্গী গ) যন্ত্র ঘ) উপগ্রহ উ:খ ১৫। কত সালে ভেলেনটিনা টেরেসকোভা মহাকাশে ঘুরে আসেন? ক) ১৯৬৩ সালে খ) ১৯৯৮ সালে গ) ১৯৫৩ সালে ঘ) ১৯৪৭ সালে উ:ক ১৬। চাঁদ কী? ক) গ্রহ খ) উপগ্রহ গ) নক্ষত্র ঘ) ছায়াপথ উ:খ ১৭। সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত? ক) ১২০টি খ) ১৩০টি গ) ১৩৬টি ঘ) ১৪০টি উ:ঘ ১৮। বর্তমানকালের বিখ্যাত পদার্থবিজ্ঞানীর নাম কী? ক) স্টিফেন হকিং খ) ডারউইন গ) গ্যালিলিও ঘ) অ্যারিস্টটল উ:ক ১৯। মানুষের পাঠানো যেসব মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদের কী বলে? ক) প্রাকৃতিক উপগ্রহ খ) কৃত্রিম উপগ্রহ গ) গ্রহ ঘ) নক্ষত্র উ:খ ২০। বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য পাঠানো কৃত্রিম উপগ্রহ কোনটি? ক) ভস্টক-১ খ) ইনটেলসেট-১ গ) এক্সপ্লোরার-১ ঘ) স্ফুটনিক উ:খ অনুধাবনমূলকঃ ২১। মহাকাশ বলতে কি বুঝায়? ক) পদার্থের অনুপস্থিতি খ) চাঁদের পরিবেশ গ) তারার অবস্থান ঘ) পদার্থের উপস্থিতি উ:ক ২২। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় মহাকাশের শুরু? ক) ১০০ কিলোমিটার খ) ১৬০ কিলোমিটার গ) ২০০ কিলোমিটার ঘ) ৩০০ মিটার উ:খ ২৩। গ্রহ ও নক্ষত্রের মধ্যে মূল ব্যবধান কী? ক) গ্রহের আলো আছে, নক্ষত্রের আলো নেই খ) গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আছে গ) গ্রহের উপগ্রহ নেই, নক্ষত্রের উপগ্রহ আছে ঘ) গ্রহের আলো নেই নক্ষত্রেরও আলো নেই উ:খ ২৪। পৃথিবীকে প্রদক্ষিণকালে কৃত্রিম উপগ্রহ কোথায় অবস্থান করে? ক) মহাশূন্যে খ) মহাকাশে গ) বায়ুমণ্ডল ও মহাশূন্যের সংযোগস্থলে ঘ) বায়ুমণ্ডলে উ:ঘ ২৫। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বেশি হলে দ্রুতি কেমন হবে? ক) কম খ) বেশি গ) একই ঘ) পরিবর্তন খুবই কম উ:ক\