সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বার, মোবাইল ফোন সেট ও মেমোরি কার্ডসহ দুবাই প্রবাসী জয়নাল আবেদীনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
জয়নাল আবেদীন নামের এই প্রবাসীর কাছ থেকে ১৮ পিস স্বর্ণের বার, ১৭টি স্যামসাং গ্যালাক্সি ফোন সেট ও ৪১৪ পিস মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারের ওজন ২ কেজি ১শ’ গ্রাম। এর আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওমর মুবিন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঐ ফ্লাইটের যাত্রী জয়নাল আবেদীনের (৩৮) লাগেজ স্ক্যানিংকালে ভেতরে সোনা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তল্লাশী করে স্বর্ণের বার ও মোবাইল সেট ও মেমোরি কার্ড পাওয়া যায়। উদ্ধারকৃত ১৮টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা।
