১১ দিন ধরে বরিশাল পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৫
শর্টসার্কিটের কারণে সার্ভারের পাওয়ার ও সফটওয়ার অকেজো হওয়ার কারণে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম গত ১১ দিন ধরে বন্ধ রয়েছে। ঢাকা থেকে দুইজন টেকনিশিয়ান এসেও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। বিভাগীয় পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী এস.এম জাকির হোসেন জানান, সার্ভারের একটি অংশ ঢাকায় পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সকল সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। গত মঙ্গলবার ওই দুই টেকনিশিয়ান সার্ভারের একটি অংশ খুলে মেরামতের জন্য ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে মেরামত শেষে সার্ভারের ওই অংশটি বরিশালে এনে স্থাপন করা হবে। এতে আরো ৩/৪ দিন সময় লাগবে।