বিএনপি’র সরকার পতনের আন্দোলন

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:৪৭
সহিংস আন্দোলন করলে বিএনপি ফল পাবে না বিএনপিকে বুঝতে হবে, সহিংস রাজনৈতিক কার্যকলাপ জনগণ পছন্দ করে না। তবে রাজনৈতিক ব্যবস্থা হবে গণতান্ত্রিক এবং স্থিতিশীল এটাও চায় জনগণ। তাই বিএনপি যদি আন্দোলন করে সে আন্দোলন হতে হবে অহিংস এবং গণতান্ত্রিক। কারণ অহিংস এবং গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়া সরকারের উচিত হবে না। তাই সহিংস আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না। তবে বিএনপিকে তাদের আন্দোলন করবার আগে নিজেদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেলিম রেজা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এআইইউবি বিএনপি’র আন্দোলন করবার আগে সংগঠন ঠিক করতে হবে বিএনপি যেভাবে হুমকি-ধামকি দিচ্ছে তাতে মনে হচ্ছে তারা সরকারের পতন ঘটাবেই। বাস্তবে কিন্তু তা নয়। কারণ তাদের আন্দোলন যখন সহিংসতার রূপ নেবে তখন জনগণ তাদের বিপরীতে চলে যাবে। সরকারও এর প্রতিকার করতে চেষ্টা করবে। ফলে যে এসব আন্দোলনে কিছুই হবে না তা কিন্তু নিশ্চিত বলা যায়। বিএনপিকে আন্দোলনে নামার আগে তাদের সংগঠন ঠিক করতে হবে। কারণ বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখা যায়, সংগঠন খুবই দুর্বল এবং মারামারি আর হানাহানিতে ভরা। তাই তা ঠিক করে আন্দোলনে নামলে সুফল পেতে পারে। ইমরান হাসান বিজ্ঞান বিভাগ, মাহম্দুল হাসান কলেজ সরকার পতনে প্রয়োজন তীব্র আন্দোলন সরকার পতন, প্রয়োজন তীব্র আন্দোলন। কিন্তু আমার কাছে মনে হয় সেটা বিএনপি’র পক্ষে সম্ভব নয়। কারণ যেখানে তারা দলকেই এখনো গঠন করতে পারেনি, সেখানে জনগণকে পাওয়া নিতান্তই দুর্লভ। যদিও এই সরকারের কিছু ভুল-ত্রুটি আছে, কিন্তু তার উন্নয়নের ধারা ঠিকই অব্যাহত আছে যা জনগণ শুধু অনুধাবন নয় স্বচক্ষে দেখতেও পাচ্ছে। বিএনপি সরকার পতনের আন্দোলন করবে, জনগণ কি তাদের পাশে? যদি বিএনপি দল মনে করে জনগণ তাদের পাশে আছে আর যদি সরকার পতনের আন্দোলন করতেই চায় তো এখন তাদের প্রয়োজন তীব্র আন্দোলন। সরকার পতন সেটা না হয় পরেই দেখা যাবে। জহির আসলাম বিএসএস অনার্স ফার্স্ট ইয়ার সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট, শিবপুর শহীদ আসাদ কলেজ। আওয়ামী লীগ হল বাঘ, আর তাদের সাথে লড়াই করতে বিএনপি’র সিংহ হতে হবে, বিড়াল নয় পূর্বের ইতিহাসে তাকালে দেখা যায় যে, বায়ান্নতে ভাষা আন্দোলনের সফলতা ছিল বাঙালির একাত্তরের স্বাধীনতা আন্দোলনের বিজয়ও ছিল বাঙালির সামরিক সরকার এরশাদ পতনের আন্দোলনেও ছিল আন্দোলনকারীদের জয়। একানব্বইতে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল আওয়ামী লীগ। তাহলে বিএনপি’র আন্দোলনে বাধা কোথায়? এটাই বাধা, তারা সাপ মারতে চায় কিন্তু লাঠি ভাঙতে চায় না। তবে তো সাপ তাকে ছোবল মারবেই। যে রাজনৈতিক দলের জনপ্রিয়তা আকাশচুম্বি, তার এমন অবস্থা হওয়া সত্যিই দুঃখজনক। ভেষজ চিকিত্সকের মতো এটাই কথা হওয়া উচিত। জীবনের শেষ চিকিত্সা। এটা ভেবেই মাঠে নামা উচিত। মো. কে আর শামিম পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিঃ সিভিল বিভাগ, ৬ষ্ঠ পর্ব বিএনপি’র সরকার পতনের আন্দোলন সফল হবে না দেশে দক্ষ পরিকল্পনার অভাবে আজ এসব পরিণতি অথচ এসব দুর্ঘটনাতে কর্ণপাত না করে আন্দোলনের নামে হরতাল, ধর্মঘট, ভাংচুর, বোমা-ককটেল বিস্ফোরণের মাধ্যমে আমরা দেশবাসীকে জানান দেই যে আন্দোলন হচ্ছে। আন্দোলনের নামে হরতালের মাধ্যমে কখনও শান্তি আসবে না বরং দেশে অর্থনৈতিক ক্ষতি হবে। তাই আন্দোলনের নামে হরতাল না করে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। আন্দোলন করতে হবে দেশের স্বার্থে, জীবন্ত মানুষকে মোমবাতির মত যাতে জ্বলতে না হয় জনসম্মুখে। মো. মুজাক্কির হোসাইন সিদ্দিকী অর্থনীতি ৪র্থ বর্ষ মৌলভীবাজার সরকারি কলেজ।

এ সম্পর্কিত আরও পড়ুন