সুন্দরী নারীরা সমকামী হওয়া থেকে আমায় বাঁচিয়েছে: ফিলিপাইনের প্রেসিডেন্ট

আপডেট : ০১ জুন ২০১৯, ১১:২০

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে জাপানের টোকিও শহরে বক্তৃতা দেয়ার সময় চারজন নারী স্বেচ্ছাসেবককে ডেকে তার গালে চুম্বন করতে বলেন। সেসময় তিনি জানান, সুন্দরী নারীরা তাকে সমকামী হওয়া থেকে বাঁচিয়েছে। এসময় তার স্ত্রীও উপস্থিত ছিলেন। 

৭৪ বছর বয়সী এই নেতা বৃহস্পতিবার ফিলিপিনো সম্প্রদায়ের মানুষের উদ্দেশে ভাষণ রাখেন। সেসময় আমন্ত্রণ জানান মঞ্চের কাছে থাকা চার নারী স্বেচ্ছাসেবকে এবং অনুরোধ করেন তাঁকে চুম্বন করে সভা শেষ  করার জন্যে।  

সিএনএন ফিলিপাইনের প্রতিবেদনে বলা হয়েছে, একে একে চার জন নারী মঞ্চে এসে প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের গালে চুমু দেন। এরমধ্যে কেউ এমন সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।   

সেসময় দুতার্তে বলেন, সুন্দরী নারীরা আমায় সমকামী হওয়ার হাত থেকে রক্ষা করেছে।

আরো পড়ুন: ‘ইরানের সঙ্গে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে’ 

চারদিনে সফরে জাপানে যান প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। গতকাল শুক্রবার তার এ সফর শেষ হয়। 

ইত্তেফাক/এসআর