রাজধানীর রামপুরায় সোমবার অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন জহিরুল ইসলাম, ফেরদৌস মিয়া, হুমায়ুন কবির, ওমর ফারুক, মোহাম্মদ হোসেন, রাজু ও রাসেল। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৬টি ছুরি, ৭০ ক্যান বিয়ার, ১৩টি মোবাইল সেট ও ১৬টি সিমকার্ড উদ্ধার করে।
র্যাব-৩ এর এএসপি রবিউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ১৫৮ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় তারা অভিযান চালায়। এসময় ঐ বাসা থেকে অস্ত্র ও গুলিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।
