আজকের অনুষ্ঠান

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:৫০
ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর: জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৩টায় ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। বঙ্গবন্ধু কবিতা পরিষদ: জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা। মহিলা শ্রমিক লীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। বাংলা একাডেমি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ডাউন সিনড্রোম এসোসিয়েশন (বিডিএসএ): ইস্কাটনস্থ সুইড বাংলাদেশ মিলনায়তনে সকাল ১১টায় ডাউন সিনড্রোম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন।