১৮ বছর পালিয়েও হয়নি লাভ, অবশেষে গ্রেফতার

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৯:৫৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর পালিয়ে থাকার পর ধরা পড়েছেন মারুফ হোসেন ইকবাল নামের এক আসামি। 

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকার কলতাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।

টঙ্গিবাড়ি থানার সাব ইন্সপেক্টর আল মামুন জানান, ২০০৪ সালে অস্ত্র-ডাকাতি মামলা হয় মারুফ হাসেন ইকবালের নামে। পরে ২০০৬ সালের ওই মামলায় ১৭ বছরে সাজা প্রদান করেন আদালত। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি এনআইডি কার্ডে নাম, ঠিকানা পরিবর্তন করে ফেলেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা অনুসন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত হই। সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার কলতা বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

ইত্তেফাক/এমএএম