জাপানের দ্বীপ হোনসু ও হোকাইদোর কাছে চারটি রুশ যুদ্ধ জাহাজ চিহ্নিত করা হয়েছে। জাহাজগুলো পশ্চিম দিকে যাচ্ছিলো। তাদের সম্ভাব্য গন্তব্যস্থল হতে পারে ইউক্রেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৭ মার্চ) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ যুদ্ধ জাহাজের ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, একটি জাহাজের ডেকে বেশকিছু সামরিক ট্রাক রয়েছে।
জাহাজগুলোর গন্তব্যস্থল প্রসঙ্গে জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হয়তো সেগুলো ইউক্রেন যাচ্ছে। যথাসম্ভব এটিই হতে পারে।
বিবিসি বলছে, ইউক্রেনে চলমান আগ্রাসন পরিকল্পনা মোতাবেক হয়নি রাশিয়ার। বিশ্লেষকদের মতে, ধারণার থেকেও হয়তো বেশি সংখ্যক সামরিক সরঞ্জাম হারিয়েছে রুশ বাহিনী।
