সিলিং ফ্যানে ঝুলছিল হাবিপ্রবি শিক্ষার্থীর লাশ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৩:২৯

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টায়  বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লুমুন নামক ছাত্রাবাস থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, ‘আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ  সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কি কারণে তিনি ফাঁস দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

দিনাজপুর কোতয়ালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান ব‌লেন, ‘খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যাই। মর‌দেহ উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ‌নেওয়া হয়। প‌রে ময়নাতদন্তের জন্য পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহ‌তের স্বজনরা এসে‌ছেন। তা‌দের সঙ্গে কথা ব‌লে পরবর্তী ব্যবস্থা নেওয়া হ‌বে।’

ইত্তেফাক/এসটিএম