লালমোহনে ইয়াবার চালানসহ গ্রেফতার ১ 

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:০৫

লালমোহন পৌর এলাকার নয়ানীগ্রাম থেকে ২০৩ পিস ইয়াবাসহ রিয়াজ (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) রাতে নয়ানীগ্রাম মহল্লার বদ্দিবাড়ি সংলগ্ন একটি সুপারি বাগান থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃত রিয়াজ পৌরসভার ৫নং ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে। 

ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এআই