ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় আগুন লেগে কারখানার কয়েকটি শেড পুড়ে গেছে।
শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফেনী-নোয়াখালী ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ফায়ার সার্ভিসের ফেনী ও নোয়াখালীর ৯টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন জানান, কাশিমপুরের এ কারখানায় ৫০ ধরনের পণ্য উৎপাদন হয়। দুপুরে কারখানা বন্ধ থাকা অবস্থায় আগুন লাগার খবর পাই। তবে কিভাবে আগুন লেগেছে তা জানি না।
এর আগে, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি বন্ধ অবস্থায় ওই কারখানায় আগুন লাগে।

আশুলিয়ায় টিনসেড বাড়িতে আগুন, পুড়লো ২৪ টি কক্ষ