হালদা নদী থেকে ৩ হাজার মিটার ঘের জাল জব্দ 

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৫:২৬

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ ঘের জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহিদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

ইউএনও জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজে হালদা নদী রক্ষায় উপজেলা প্রশাসন তৎপর। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা জরুরি। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় জেলেসহ সর্বসাধারণকে সতর্ক করে যাচ্ছি। হালদা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।

ইত্তেফাক/এআই