কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া থেকে অপহৃত কিশোরকে সপ্তাহের মাথায় রামুর পাহাড়ি এলাকা হতে উদ্ধার করা হয়েছে। এসময় আটক হয়েছেন অপহরণ চক্রের এক সদস্যও।
রবিবার (৩ এপ্রিল) ভোররাতে রামুর রশিদনগরে ধলিরছড়ার থলিয়াঘোনা পাহাড়ি এলাকা হতে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার ভিকটিম মো. আব্দুল্লাহ(১৫) কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ার বাদশা মিয়ার ছেলে। গত ২৮ মার্চ দিনে নিজ এলাকা হতে কৌশলে তাকে অপহরণ করা হয়েছিল।
আটক অপহরণকারি আটক আনোয়ার হোসেন (৪০) হোয়াইক্যং কাঞ্জরপাড়ার আব্দু শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে নানা অপরাধে একাধিক মামলা বিচারাধীন।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গত ২৮ মার্চ ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপি'র কাঞ্জরপাড়া এলাকা হতে কিশোর আবদুল্লাহকে একই এলাকার অপরাধী আনোয়ার সহযোগীদের সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে বেঁধে মারধর করে মোবাইল ফোনের অপহৃতে বাবার কাছে মুক্তিপণ দাবী করে।
বিষয়টি পুলিশের কাছে জানালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই যায়েদ হাসান গোপন তথ্যে অবস্থান নিশ্চিত হয়ে রবিবার (৩ এপ্রিল) ভোররাতে অভিযানে যায়। রামু থানা পুলিশের সহায়তায় রামুর রশিদনগর থলিয়াঘোনা ধলিরছড়া পাহাড়ী এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
এসময় হোয়াইক্যং কাঞ্জরপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে আনোয়ার হোসেন (৪০) কে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটক ও পলাতকদের বিরুদ্ধে এঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
