বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। গেলো দুই বছর কোভিডের কারণে স্বাভাবিক ঈদ উদযাপন করতে পারেনি কেউ। এ বছর তাই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছোটবড় সবারই উৎসাহ, আনন্দ ও প্রস্তুতি খানিকটা বেশি। ঈদ উৎসবকে আরও আনন্দময় ও বর্ণিল করে তুলতে সব বয়সীদের জন্য নজরকাড়া ও আকর্ষণীয় ডিজাইনের ট্রেন্ডি পোশাক নিয়ে এসেছে ‘এমব্রেলা’।
শুধু উৎসব নয়, গ্রীষ্মের গরম আবহাওয়া, পরিবেশ ও পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করেই ‘এমব্রেলা’ তাদের এবারের ঈদ কালেকশনকে সাজিয়েছে। ‘এমব্রেলা’র এই ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং, প্যাটার্ন ও ভারী কাজের এক্সক্লুসিভ সব ডিজাইন। এথনিক, ট্রেডিশনাল ও ফিউশনের পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস ডিজাইন করা হয়েছে।
এই ঈদে মেয়েদের পোশাক কালেকশনে রয়েছে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, শর্ট ও লং টিউনিক ইত্যাদি। এক্সক্লুসিভ শাড়িতে রয়েছে আরামদায়ক ‘টিস্যু মসলিন’ ফেব্রিক। থ্রি-পিস ও টিউনিকের ফেব্রিক্সে রয়েছে কটন, টিস্যু, মসলিন, জর্জেট, সিল্ক, সামু সিল্ক, চায়না কটন ইত্যাদি। মেয়েদের এ সব পোশাকে বৈচিত্র্য নিয়ে এসেছে বাহারি রং ও ভারী কাজ।
ছেলেদের পোশাকে রয়েছে পাঞ্জাবি, পাঞ্জাবি সেট, কাবলি, কটি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, পায়জামা ইত্যাদি। এবারের পাঞ্জাবি কালেকশনে আনা হয়েছে ভিন্নতা। প্রিমিয়াম, এক্সক্লুসিভ, সেমি এক্সক্লুসিভ এ সব পাঞ্জাবিতে রয়েছে ভারী কাজ ও আরামদায়ক ফেব্রিক। কটন, মিক্স কটন, জাকার্ড ফেব্রিকের তৈরি পাঞ্জাবির বিভিন্ন কালার। পোলো, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট এগুলোতেও দারুণ ডিজাইনের কালেকশন আছে।
বাচ্চাদের পোশাকে রয়েছে হরেক রকমের ডিজাইন ও স্টাইল। যা শিশুদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিবে। ছেলে বাচ্চাদের পোশাকের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাঞ্জাবি সেট, পোলো শার্ট, ট্যাঙ্কস টপ আর মেয়ে বাচ্চাদের পোশাকে রয়েছে থ্রি-পিস, টপস, ঘাগরা-চলি ইত্যাদি। দেশেজুড়ে ‘এমব্রেলা’র ২৮টি আউটলেট ছাড়াও ‘এমব্রেলা’র ফেসবুক পেজে Mbrella এবং www.mbrellabd.com থেকেও পোশাক কিনতে পারবেন।
