সিংড়ায় বাসচাপায় নিহত ২

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:২১

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়ক নিংগুইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

নিহতরা হলেন, বাপ্পি কনক(১৯) এবং আল আমিন (১৭)।   

পুলিশ জানায়, রবিবার উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের নিঙ্গইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ-এর বামিহাল টু নাটোরগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব ১১-৮১৭৬) মুক্ত বলাকা পরিবহন শেরকোল টু সিংড়াগামী ফ্রিডম রয়েল মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের থাকা চকপুর কৃষ্ণপুর এলাকার বাপ্পি ঘটনাস্থলে নিহত হয়। পরে আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। 

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামিল জানান, বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। সিংড়া থানায় আনা হবে। আর নিহতের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এআই