কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফুলব্রাইট স্কলার প্রফেসর ড. এইচএম জহিরুল হক। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তিনি এ দায়িত্বে নিয়োগ পান।
অধ্যাপক ড. জহিরুল নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে ২০২১ সালের জুন থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
প্রফেসর জহির ইতোপূর্বে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর এবং ২০১২-২০১৭ পর্যন্ত প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রফেসর জহির ২০১৯ সালে বিজনেস অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স একাডেমি অব নর্থ আমেরিকা (বাসানা) থেকে ‘অ্যাওয়ার্ড অব লিডারশিপ এক্সিলেন্স’ গ্রহণ করেন। ইউক্রেনের খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্স থেকে ২০০১ সালে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে ইউক্রেনের চেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানে তিনি শিক্ষকতা পেশাও শুরু করেছিলেন।

ভেনিস আর্ট বিএনালে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন