সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ-উল-ফিতর পালিত হবে। প্রতি বছরের মত এবারও চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর জাহাগিরিয়া মমতাজিয়া দরবার ও মির্জা খীল দরবারের অনুসারীরা একদিন আগে ঈদের নামাজ আদায় ও উৎসব পালন করবে।
মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টায় জাহাগিরিয়া মমতাজিয়া দবরারের মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তিন দফা তল্লাশির পর জাতীয় ঈদগাহে প্রবেশ: ডিএমপি কমিশনার
এছাড়া উপজেলার এলাহাবাদ, বরকল, বরমা শেভন্দী, হাশিমপুর দোহাজারী, সাতবাড়িয়া, জোয়ারা এলাকায় উক্ত তরিকতে¦র অনুসারীরা ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন দরবারের সাহেবজাদা মতি মিয়া মনসুর।
ইত্তেফাক/অনি
