গোবিন্দগঞ্জে ৮কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট : ১৬ মে ২০২২, ০১:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ মে) বেলা ৩টার  দিকে গোবিন্দগঞ্জ থানার এস আই সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে এসআই মো. জসীম উদ্দিন, এএসআই মো. আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মোড় বাঁশহাটি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বিনতি পরিবহন নামের একটি যাত্রীবাসে তল্লাশি চালিয়ে রাইস কুকার ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহণকারী বাসযাত্রী মো. সিরাজুল ইসলামকে (২২) গ্রেফতার করে পুলিশ। সিরাজুল লালমণির হাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম গ্রামের  নুরু মিয়ার ছেলে। গাঁজা গুলি হেফাজতে রেখে কৌশলে রাইচ কুকারে ও ৯ টি কালো পলিথিনে বহন করছিল সে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/কেকে