লোহাগাড়ায় পুলিশের কবজি বিচ্ছিন্ন: মূল আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

আপডেট : ২০ মে ২০২২, ০০:৫৬

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ কনস্টেবল মো. জনি খান (২৮)-এর কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কবির আহমেদ (৪০)-কে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ মে) রাতে লোহাগাড়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

গত ১৫ মে সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় একাধিক মামলার আসামি কবির আহমদকে ধরতে গেলে তার এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মো. জনি খানের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।  ঘটনার দিন রাতে লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী হয়ে কবির আহমদ ও তার স্ত্রী রুবি আকতার এবং মা মোস্তফা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে কবির আহমদের স্ত্রী রুবি আকতারকে গ্রেফতার করে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচডি