রাজবাড়ী সদর উপজেলার ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
রবিবার (২২ মে) সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনন্দ সরকার পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার সুবল চন্দ্র সরকারের ছেলে। তিনি মাছ ধরে সংসার চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিআরপি থানারএসআই মো. আসাদুজ্জামান জানান, সকালে ট্রেন আসলে আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় তার মৃত্যু হয়। পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে তিনি এমন কাজ করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
