হানিফ ফ্লাইওভারে পৃথক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৬ জুন ২০১৯, ২১:২৫

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন- রিয়াজ আহমেদ কাওছার (১৮) ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী ফারহান আহমেদ ইমন (২০)। বৃহস্পতিবার  দুপুরের দিকে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজের ভাই জসিম উদ্দিন জানান, দুই বন্ধু মিলে দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। সায়েদাবাদের মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এলে তারা পিছলে গিয়ে গুরুতর হয়। পথচারীরা তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে রিয়াজের মৃত্যু হয়। এই ঘটনায় তার বন্ধু তৌহিদুল ইসলাম সোহাগও (১৮) আহত হয়েছে। রিয়াজ দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। বর্তমানে সে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল বলেও জানান তার ভাই।

আরও পড়ুন: নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রুয়েট ছাত্র

অন্যদিকে, দুপুর আড়াইটার দিকে সিএনজি অটোরিকশার ধাক্কায় ফারহান আহমেদ ইমন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। নিহত ফারহান আহমেদ ইমন সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র। এই ঘটনায় তার দুই বন্ধু সোহাগ (১৯) ও নাসিম (২০) আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/অনি