গ্রীষ্মে স্বাচ্ছন্দ্যে থাকা যায় এমন আরামদায়ক পোশাক খুব দরকার। তবে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল থাকতে যারা পছন্দ করেন তাদের জন্য ট্রেন্ডি স্টাইলের মধ্যে সর্বোচ্চ কমফোর্ট নিশ্চিত করতে এই গরমে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে কমফোর্ট সামার কালেকশন।
তপ্ত দিনের আবহাওয়াতে গ্রামীণ ইউনিক্লো ছেলেদের জন্য ড্রাই ফাংশনের পোলো শার্ট এনেছে। ড্রাই ফাংশনের সঙ্গে বাতাস প্রবািহত ফেব্রিক্স দিয়ে তৈরি হয় বলে ঘাম বা ধোয়ার পরে দ্রুত শুকাতে সাহায্য করে। পোলো শার্টের পাশাপাশি বিভিন্ন রঙের এবং বিভিন্ন ডিজাইনের সুতির প্রিন্টেড শার্টও আছে। ফরমাল শার্ট হিসেবে রয়েছে বিভিন্ন রঙের বিজনেস শার্ট। এ ছাড়া বটমস হিসেবে রয়েছে সাশ্রয়ী মূল্যে জিন্সসহ স্লিম ফিট চিনো প্যান্টস, কাইতেকি প্যান্টস ও আরো অনেক কিছু।
মেয়েদের জন্য বিভিন্ন গ্রাফিক টি-শার্ট থেকে শুরু করে ভিসকস কাপড়ের লং শার্ট আছে। ট্রেডিশনাল পোশাক হিসেবে রয়েছে এমব্রয়ডারি কাজ এবং প্রিন্টসহ আরামদায়ক কাপড়ের কামিজ কালেকশন। রেগুলার কামিজের পাশাপাশি কারচুপি, স্টোন এবং জর্জেট ফেব্রিক্সের উপর এমব্রয়ডারির কাজ করা কামিজও থাকছে সামার কালেকশনে। মেয়েদের বটমস হিসেবে গ্রামীণ ইউনিক্লোতে রয়েছে, সবচেয়ে জনপ্রিয় কাইতেকি প্যান্টস যেগুলো বেসিক রঙের পাশাপাশি অন্যান্য রঙেরও আছে। কাইতেকি প্যান্টসের পাশাপাশি অনেক নতুন ডিজাইনের পালাজ্জো, লেগিংস, প্যান্টও পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙে।
কমফোর্ট সামার কালেকশন সম্পর্কে গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, ‘গ্রীষ্মকালীন আবহাওয়া বিবেচনা করে, আমরা ছেলেদের এবং মেয়েদের জন্য খুব আরামদায়ক ফেবিক্সের তৈরি বিভিন্ন পোশাক নিয়ে এসেছি। আমরা ট্রেন্ডে থাকার পাশাপাশি কীভাবে আমাদের পোশাকের মাধ্যমে সর্বোচ্চ আরাম নিশ্চিত করা যায় তার উপর ফোকাস করেছি।’
ছেলেদের কমফোর্ট সামার কালেকশন ১৯০ থেকে ১৯৯০ টাকায় এবং মেয়েদের আইটেমস ৩৯০ থেকে ২৬৯০ টাকায় গ্রামীণ ইউনিক্লোর সব স্টোরে পাওয়া যাচ্ছে। এ ছাড়া আরও তথ্য জানতে চোখ রাখতে পারেন www.grameenuniqlo.com এবং গ্রামীণ ইউনিক্লোর ফেসবুক পেইজ facebook/grameenuniqlo- এ।
