লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

আপডেট : ৩১ মে ২০২২, ১৮:২৩

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (৩১মে) বিকেলে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। 

অভিযানে এক মিষ্টির দোকানসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে লোহাগাড়া থানা পুলিশ সহযোগিতা করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অভিযানে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের মালাই মিষ্টির দোকানকে অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি খাবারসমূহ সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই এলাকার শাহী মজিদিয়া রেস্তরাঁকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে ৩ হাজার অর্থদণ্ড ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

ইত্তেফাক/এআই