স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন: পছন্দের নেতা বেছে নিলো ক্ষুদে শিক্ষার্থী 

আপডেট : ০২ জুন ২০২২, ১৭:৪৫

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে প্রায় ৩৬ হাজার ক্ষুদে শিক্ষার্থী ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বৃহস্পতিবার একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদের বিপরীতে একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহণ হয়। শিশুদের মধ্য থেকেই নিয়োগ করা হয়েছিল পুলিশ, র্যাব, আনসার, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং  ও পোলিং অফিসার। পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি এবং অভ্যর্থনা ও আপ্যায়ন এই সাতটি পদে প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি