প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।
সোমবার সন্ধ্যা ৬টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সিলেট শহরের নিকট সুরমার পানি বিপৎসীমার দশমিক ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় কানাইঘাটে ১৩৫ মিলিমিটার ও সিলেটে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় সিলেট ও সুনামগঞ্জ। প্রায় এক সপ্তাহ স্থায়ী ওই বন্যায় প্রায় হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি পর। সেই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আরেক দফা বন্যার আশঙ্কা মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে।
এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, গত তিনদিন ধরেই সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বাড়ছে। তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, লাগাতার বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে আবারও বন্যা হবে।

পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু