আম নাকি লিচু 

আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:০৭

মধুমাস জৈষ্ঠ্যে সর্বত্রই পাওয়া যাচ্ছে আম, লিচু, জামরুল, জাম, কাঁঠালসহ সুস্বাদু সব মৌসুমি ফল। এর মধ্যে আম ও লিচু সবচেয়ে জনপ্রিয়। রসাল এই ফল দুটির পুষ্টিগুণও ষোলো আনা। কিন্তু পুষ্টিগুণ বিচারে কোনটাকে এগিয়ে রাখবেন, আম নাকি লিচু, জেনে নিন।

লিচুর পুষ্টিগুণ

  • লিচুতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালরি পরিমাণে খুব অল্প থাকায় এবং ফ্যাট একেবারে না থাকায় এটি সবার জন্যে উপযুক্ত ও উপকারি একটি ফল। 
  • লিচুতে আছে ক্যানসার প্রতিরোধক্ষমতা। লিচুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড ব্রেস্ট ক্যানসারসহ বিভিন্ন ক্যানসারের কোষ বিভাজনকে বাধা দেয়। 

আমে ভিটামিন ই আছে, যা ত্বক ও চুলের জন্য উপকারী। আম তারুণ্য ধরে রাখতে ভূমিকা রাখে

  • লিচুতে ভিটামিন এ এবং সি ছাড়াও আছে ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, কপার, ফলেট যা রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জল্য বৃদ্ধি করে।
  • তারুণ্য ধরে রাখতে সাহায্য করে লিচু। ত্বকও ভালো রাখে। ব্রণ হতে শুধু বাধাই দেয় না, সেই সঙ্গে ত্বকের কালো দাগ দূর করে। এ ছাড়া লিচুতে থাকা ভিটামিন সি, নিয়াসিন, থায়ামিন চুলের সৌন্দর্য বাড়ায়, চুলকে করে দিঘল কালো।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক এবং হৃদ্রোগের ঝুঁকি কমানোসহ লিচু হজমশক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। 

আমের পুষ্টিগুণ 

  • ফলের রাজা আম প্রি-বায়োটিক, ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। আমে কোলন ক্যানসার, স্তন ক্যানসার, লিউকোমিয়া ও প্রোস্টেট ক্যানসার প্রতিরোধের উপাদান আছে। 

লিচুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড ব্রেস্ট ক্যানসারসহ বিভিন্ন ক্যানসারের কোষ বিভাজনকে বাধা দেয়

  • আম পটাশিয়ামের ভালো উৎস। রক্তচাপ ও হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আম। এ ছাড়া  ফুসফুস ও মুখের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে আম। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও হ্রাস করে। 
  • আম দেহের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখা এবং জটিলতা কমায়। স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। 
  • আমে থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদন করে। এর ফলে ত্বক সতেজ ও টান টান হয়। আমে ভিটামিন ই আছে, যা ত্বক ও চুলের জন্য উপকারী। সহজ করে বললে, আম তারুণ্য ধরে রাখতে বেশ বড় ভূমিকা রাখে। 

 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন