নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ ৮ জুন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগ দিবসটি উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, পোস্টার প্রদর্শনীর আয়োজন করে। এ বছরের সমুদ্র দিবস এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'পুনরুজ্জীবন: মহাসাগরের জন্য যৌথ প্রচেষ্টা'।
এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি'র উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, সমুদ্র গবেষণায় নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে এবং এর জন্য প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।
ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান বলেন, সমুদ্র সম্পদ আরোহন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগ বদ্ধপরিকর।
