ওয়ার্ল্ডফিশে চাকরি, বেতন বছরে ৯ লাখের বেশি

আপডেট : ১০ জুন ২০২২, ০৯:০৫

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি খুলনা, যশোর ও ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: টেকনিক্যাল অফিসার (অ্যাকোয়াকালচার অ্যান্ড ফার্মিং সিস্টেম)।

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: অ্যাকোয়াকালচার, ফিশারিজ সায়েন্স বা এগ্রিকালচারের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণায় অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা উপরোক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণায় অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকোয়াটিক ফার্মিং সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটেটিভ ও কোয়ানটেটিভ ডেটা ডিজাইন, কালেকশন ও অ্যানালাইসিস জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ৩০ মাসের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

কর্মস্থল: খুলনা/যশোর/ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: বার্ষিক বেতন ৮,২৩,৪০৬ থেকে ৯,৭৭,৭৯৪ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড/পেশনের সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Here-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২২।

ইত্তেফাক/এমআর