‘ই-ক্যাব সদস্যদের জন্য আইনি সহায়তা সেল করবো’

আপডেট : ১৪ জুন ২০২২, ২১:৩৯

আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। ই-কমার্স প্রতিষ্ঠান নুরতাজ ডট কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সেলিম শেখ আসন্ন ই-ক্যাব নির্বাচনে ঐক্য প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এবারে নির্বাচনে প্রার্থীতার কারন সম্পর্কে সেলিম বলেন, আমি সরাসরি ই-কমার্স ব্যবসায়ের সাথে জড়িত এবং দীর্ঘ সাত বছর ধরে নানা প্রতিবন্ধকতার মধ্যেও সফলতার সাথে ব্যাবসা পরিচালনা করে আসছি। আমি মনে করি উদ্যোক্তাদের বাস্তবিক সমস্যাগুলো আমার জানা, এবং সমস্যাগুলো সমাধানে সংগঠন ও বিভিন্ন ইনিস্টিউট থেকে কোন ধরেন সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে আমার সাংগঠনিক যে অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগিয়ে আমি সঠিক নেতৃত্ব দিতে পারবো। তাই আমি আমাকে একজন প্রার্থী হিসেবে যোগ্য মনে করি।

কোভিডে করোনা ঝুঁকি মোকাবেলা কাজ করে গিয়েছেন জানিয়ে বলেন, করোনাকালীন সময়ে মানুষ যখন আতঙ্কিত এবং ঘরবন্দি তখন আমি এবং আমরা জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবা সচল রাখি। এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করি।

নির্বাচনে জিতলে পরিচালক হিসেবে সাধারন সদস্যদের জন্য কি করতে চান এমন প্রশ্নে মো. সেলিম শেখ বলেন, আমি কিছু সমস্যা একদম প্রথমেই সমাধানে উদ্যোগ নেবো। যার মধ্যে রয়েছে ই-ক্যাব স্থায়ী অফিস তৈরি, ই-ক্যাব সদস্যদের আইনি সহায়তা সেল করে সুবিধা দেয়া এবং ই-ক্যাবের সদস্যদের যেকেনো বিপদে পাশে দাঁড়াতে ই-ক্যাব সদস্যদের অর্থায়নে একটি কল্যান স্ট্রাস্ট করা যার মাধ্যমে আমরা সবার বিপদে অন্তত পাশে থাকতে পারবো। 

ইত্তেফাক/জেডএইচডি