সিলেটে জুনে বৃষ্টিপাতের রেকর্ড

আপডেট : ১৯ জুন ২০২২, ২৩:৫০

গত কয়েকদিন মুষলধারে বৃষ্টি হয়েছে সিলেটে। চলতি মাসে হবে আরও বৃষ্টি। বিগত বছরে জুন মাসের তুলনায় চলতি বছর জুন মাসে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

বিগত বছরে গড় হিসেবে জুন মাসে ৮১৮ দশমিক ৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল। কিন্তু চলতি বছর জুন মাসের ১৮ তারিখ পর্যন্ত ১ হাজার ২২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২০০৬ সালে জুন মাসে ১ হাজার ২৪৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে চলতি বছর জুন মাস জুড়ে সিলেটে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিগত বছরগুলোর জুন মাসের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

সিলেট অঞ্চলে শনিবার (১৮ জুন) ২৪ ঘণ্টায় ৩০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি ওই অঞ্চলের আবহাওয়ার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে সিলেটে ২০০০ সালের ১২ জুন ৩৬২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১৯৫৮ সালের ১৯ জুন

ইত্তেফাক/ইউবি